ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে গৃহকর্মীর প্রাণ গেল, আটক ০১জন।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ , ১৫ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বেয়াইয়ের দ্বন্দ্বে জিহাদ (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। এরআগে দুপুর ১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার মালেক মিয়ার ছেলে। এই ঘটনায় এক বেয়াই মালু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশিনগরের প্রভাবশালী মাদক ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন একই এলাকার মালু মিয়ার ছেলে প্রবাসী সেলিম মিয়া। সম্প্রতি নিপার সাথে তার স্বামীর মনোমালিন্য চলছিল। এই নিয়ে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল সোমবার (১৪জুন) প্রবাসে থাকা সেলিমের সাথে মুঠোফোনে স্ত্রী নিপার তর্কবিতর্ক হয়। তর্কবিতর্ক চলাকালে সেলিম তার স্ত্রী নিপাকে বলে,’তোমার বাবা মাদক ব্যবসায়ী’। একথা নিপা তার বাবা ইব্রাহীমকে জানালে তার লোকজন শ্বশুর বাড়িতে গিয়ে হামলা করে ভাংচুর। মঙ্গলবার সকালে ইব্রাহীমের লোকজনকে স্থানীয় বাজারে পেয়ে মালু মিয়ার লোকজনের উপর হামলা করে। এনিয়ে গ্রামের সড়কে দুই বেয়াইয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইব্রাহীমের পক্ষের জিহাদ মিয়া ছুরিকাহত হলে তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ  নিঃস্বাস ত্যাগ করেন।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইব্রাহীম মিয়ার বেয়াই মালু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের রাখা আছে’

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »