ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে পিক-আপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪২ পূর্বাহ্ণ , ২১ মে ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো. আজহার উদ্দিন।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর (ঢাকা-সিলেট) মহাসড়কে পিক-আপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পিক-আপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। আহত তিনজন মাইক্রোবাসের যাত্রী। শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর এলাকার এই দুর্ঘটনা ঘটে। নিহত রনি খন্দকার (১৬) পিক-আপ ভ্যানের হেলপার। সে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার লাটিয়া এলাকার রিপন খন্দকারের ছেলে। পিক-আপ ভ্যানের ড্রাইভারের পরিচয় এখনোও জানতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়ককের আলীনগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পিক-আপ ভ্যানের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুইজন নিহত হয়। এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এই দুর্ঘটনা ২ জন মারা যায়। নিহত একজনের পরিচয় জেনেছি। অন্যজনের পরিচয় এখনোও জানা যায়নি। এব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম জানান, দুর্ঘটনাটি ছিল খুব মর্মান্তিক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো গিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিক-আপ ভ্যান ও মাইক্রোবাসটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »