বিজয়নগরে বাস-মাইক্রো সংঘর্ষে ৬ জন নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ , ৬ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসায়মন ওবায়েদ শাকিল: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ঢাকা- সিলেট মহাসড়কে বাস – মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
৫ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে তিনটারর দিকে বিজয়নগর উপজেলার ভাটি কালীসীমা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।
আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং পরে এখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়। হতাহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মোঃ মাইনুল ইসলাম জানান, আজ শুক্রবার রাত সারে তিনটায় নারায়নগঞ্জ থেকে সিলেটগামী মাইক্রোবাস ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিমন পরিবহন এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটিতে আগুণ ধরে যায় । এতে হতাহতের এ ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা ১০ যাত্রীর মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।
তিনি আরও জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোটি সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও বাসের কোনো যাত্রী তেমন আহত হননি।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এখন যান চলাচল স্বাভাবিক আছে।






















আপনার মন্তব্য লিখুন