ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত।

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ , ২০ জুন ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিবেদক:জেলার কসবা উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা-ছেলে মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। রোববার (২০ জুন) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ৭বছরের শিশু সন্তান জুবায়ের। এই ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে আশংকাজনক অবস্থায় ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহত পরিবারের সূত্রে জানা যায়, গোলাম মাওলা পেশায় একজন শ্রমিক ছিলেন। কয়েকদিন যাবত নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিল। এই কারণে গোলাম মাওলা ভোর সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিল। কিন্তু ঘরের একটি স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে ছিল তা জানতেন না তারা। আলমারিটি স্থানান্তরিত করতে গেলে গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল নিয়ে এসে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »