ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ , ১৮ জুলাই ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংকটে বিপাকে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে স্থানীয় ফারকী পার্ক চত্বরে জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে ১২০ জন শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, তৈল, চিনি, গুড়ো দুধ, আলু, পেয়াজ, সাবান, সুজিসহ নানা উপকরণ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মো. লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, বিশিষ্ট নারী নেত্রী এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না, বিডি এনিম্যাল হেলথ এর চেয়ারম্যান মো. রাসেল আহমেদ। এসময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, চলমান করোনা পরিস্থিতে সংকটে থাকা প্রকৃত ব্যক্তিদের খোঁজে তাদের কাছে প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে দেয়া হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »