বৃদ্ধার লাশ উদ্ধার।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ , ২৩ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিবেদক:গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাওর থেকে অজ্ঞাত এক বৃদ্ধ মহিলা (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিলের সামনের হাওরের জমি থেকে এই লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, দুপুরের দিকে লোকজন কাছ থেকে খবর পেয়ে হাওরের জমি থেকে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এখন লাশের বিষয়ে কিছু বলা যাচ্ছেনা। ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।






















আপনার মন্তব্য লিখুন