ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকার্স ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী কমিটি পুনঃগঠন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়াস্থ সকল বেসরকারি ব্যাংক ব্যবস্থাপকদের সমন্বয়ে গঠিত ব্যাংকার্স ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আগামী দুই বছর মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি পুনঃগঠিত হয়েছে।

এ লক্ষ্যে বুধবার (৮ জুন) শহরের মৌলভিপাড়াস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মেহেদী হাসান চৌধুরী চন্দন এর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক জনাব মেহেদী হাসান চৌধুরী চন্দন সভাপতি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক জনাব আব্দুর রফিক মিয়া সিনিয়র সহসভাপতি, ডাচবাংলা ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আরিফুল হক সহসভাপতি, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক কাজী আব্দুল কাইয়ুম খাদেম সাধারণ সম্পাদক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন মোল্লা সাংগঠনিক সম্পাদক ও পদ্মা ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ হায়দার আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ।

এছাড়াও, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাঈদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম সহসাধারণ সম্পাদক এবং কার্যকরী সদস্য পদে এনসিসি ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক এম,ইউ শামসুদ্দিন আহমেদ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মোকলেছ ভুঁইয়া ও উত্তরা ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ সাজিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »