ঢাকা       |

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 1:21 pm , 9 December 2025, Tuesday , পোষ্ট করা হয়েছে 10 months আগে

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গর্বের আগামী শুদ্ধতা’ প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচিতে। উদ্বোধনী পর্ব শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার সহকারী পরিচালক মো. তারিকুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা দুপ্রক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমীন শাহীন।  এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পেশাজীবী এবং স্কুল–কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »