ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন: ১৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , ৩ নভেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সংবাদদাতা: আসন্ন ১২ ই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ২০২৪ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। যাচাই-বাছাই শেষে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্রকে বৈধ বলে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাতসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আরজু ও আল আমীন শাহিন, সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান লিমন ও জহির রায়হান , যুগ্ম সম্পাদক পদে উজ্জ্বল চক্রবর্তী, শফিকুল ইসলাম ও ইসহাক সুমন , কোষাধ্যক্ষ পদে আজিজুর রহমান পায়েল ও মাশুক হৃদয়, দপ্তর সম্পাদক পদে মীর মোহাম্মদ শাহিন ও খন্দকার রায়হান এবং আইসিটি পদে মনিরুজ্জামান পলাশ ও আজিজুল সঞ্চয় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সিনিয়র সহ-সভাপতি আশিকুল ইসলাম, সহ-সভাপতি পদে জালাল উদ্দিন রুমি , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবুর রহমান পারভেজ এবং কার্যকরী সদস্য-১ পদে আশেক মান্নান হিমেল ও কার্যকরী-২ পদে মেহেদি নুর পরশ প্রার্থী থাকলেও তাদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই। মনোনয়নপত্র বৈধতা পাওয়া ১৮ জন প্রার্থীর উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশন প্রতিটি মনোনয়নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করেছেন। তিনি এ সময় প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে তাদের নির্বাচনী কার্যক্রম চালানোর জন্য আহ্বান জানান।
আগামী ৫ই নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে । এরপর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এদিকে নির্বাচনকে ঘিরে সকল প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা রয়েছে।






















আপনার মন্তব্য লিখুন