ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ , ৯ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ নুরুল ইসলাম মিষ্টু নামে এক মাদক ব্যববায়ীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ পুলিশ। শুক্রবার সকাল ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার নুরুল ইসলাম মিষ্টু সদর উপজেলার মজলিশপুর গ্রামের মো. সুরুজ আলীর ছেলে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নুরুল ইসলাম মিষ্টুকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫১টি ইয়াবা ও মাদক বিক্রির ৪৪৫ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে।






















আপনার মন্তব্য লিখুন