ব্রাহ্মণবাড়িয়ায় উচ্ছেদ অভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট করার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শামসুজ্জামান এবং ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী এই উচ্ছেদ অভিযান চালায়। পুলিশ ছাড়াও র্যাবের একটি দল উপস্থিত ছিলো অভিযান চলাকালে। এসময় শহরের কোর্ট রোড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। উচ্ছেদ প্রত্যক্ষ করতে শতশত সাধারন মানুষ সেখানে ভীড় জমান। কয়েক ঘন্টা ধরে চলে এই অভিযান। শহরের কোর্ট রোড এলাকার গোলাপ রেস্ট হাউজ এলাকায় জলাশয় ভরাট করে অস্থায়ী মার্কেট বসে। এ অভিযোগে মার্কেটটি উচ্ছেদ করা হয়।






















আপনার মন্তব্য লিখুন