ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ , ৮ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

সায়মন ওবায়েদ শাকিল :  ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রবাসীসহ ২ জনের মৃত্যু হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আইসোলেশনে থাকা জেলার বাঞ্ছারামপুর উপলোর ৪৫ বছর বয়সী এক কৃষক এবং রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্টে এক প্রবাসীর মৃত্যু হয়। তার বাড়ি নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ওই কৃষককে করোনাভাইরাসের উপসর্গ থাকায় করোনা আক্রান্ত সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

 

সেখানে আইসোলেশনে থাকাবস্থায় তিনি মারা যান। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না সেটি এখনও জানা যায়নি। তার সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

অপরদিকে, মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন থাকা এক প্রবাসীর মৃত্যু হয়েছে। উপজেলার জেঠাগ্রামে শ্বশুর বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই প্রবাসীর শ্বশুরবাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতী তিনি প্রবাস থেকে দেশে ফিরে ১৪ দিন হোমকোয়ারেন্টিনের শর্তও পালন করেছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »