ঢাকা       |

ব্রাহ্মণবাড়িয়ায় গাছচাপায় একজন মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:03 pm , 21 December 2023, Thursday , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে দুলাল মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরের নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ।গত বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের লবঘা গ্রামে এই ঘটনা ঘটনা।দুলাল মিয়া উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলা গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল গফুরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, দুলাল পেশা ছিল গাছ কাটা। গতকাল দুপুরে লবঘা গ্রামের শহীদ মাস্টার বাড়িতে কাঠ গাছ কাটতে যায় সে। তখন গাছ কাটার সময় অসাবধানতা বসত গাছটি তার উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুলাল মারা যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »