ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ , ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
সংবাদদাতা :বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু আক্রান্তদের জন্য স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেছে জেলা ছাত্রলীগ।৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। শতাধিক ছাত্র-ছাত্রী ও নেতাকর্মীরা রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান করেন।এসময় রক্তদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক, আমিনুল ইসরাম জুয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মির্জা লিমন, সাধারণ সম্পাদক জুবায়ের শ্রাবন প্রমুখ।কর্মসূচিতে জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন






















আপনার মন্তব্য লিখুন