ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, জরিমানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ , ৪ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজারে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসাযী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযান চলাকালে জগৎবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই পাইকারি বিক্রেতা মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ না রাখার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় তুলনামূলকভাবে বাজার পরিস্থি ভালো রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »