ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ , ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকের উদ্যোগে ২৪ এপ্রিল বুধবার ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সংস্থার ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ শাখার কাযাঅলয়ে ভাদুঘরে এ কর্মসূচীতে ৬ শতাধিক দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ ও চশমা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন পল্লী মঙ্গল সংস্থার এসিস্ট্যান্ট ডিরেক্টর সঞ্জয় কুমার বর্দ্ধন বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সহকারী প্রোগ্রাম ম্যানেজার (নীট) মোমেন সরকার। অন্যান্যের মধ্যে ছিলেন জোনাল একাউন্টেন্ট মোঃ সেলিম রেজা, আইটি অফিসার মোঃ শামিম । রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ মোঃ আশিকুর রহমান গাইনী বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল নাঈম, চক্ষু বিশেষজ্ঞ মোঃ মনিরুজ্জামান, সহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাহিদুল ইসলাম মোঃ মুহিদ সরকার । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা ব্যবস্থাপক আব্দুল করিম ও দুলাল মিয়া, এবং শাখার স্টাফবৃন্দ।
উল্লেখ্য পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে অর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে, তারই ধারাবাহিকতায় প্রতিটি শাখায় ফ্রি দ্রারিদ্র ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পাওয়ারের চশমা বিতরণ করে থাকে। মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষ যেন ঘরে বসে বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা পায় সেই লক্ষ্যে কাজ করা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »