ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , ১ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসায়মন ওবায়েদ শাকিল : বাংলাদেশ পুলিশের কর্তব্যরত অবস্থায় নিহত সকল সূর্য সন্তানদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ১লা মার্চ দিনটি দেশব্যাপী ‘পুলিশ মেমোরিয়াল ডে’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই বছর দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ১১.৩০ টায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্স এ উপস্থিত হয়ে জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্প,, গার্ড অব অনার প্রদান, নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন,পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, পিবিআই এর কর্মকর্তাগণ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নিহত পুলিশ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিহত পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল করিম সরকার এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস সীমা এবং নিহত পুলিশ পরিদর্শক ফারুক আহম্মদ খান এর স্ত্রী জয়নবের নেছা স্মৃতি তাদের অনুভূতি ব্যক্ত করে তাদের পরিবারের জন্য পারিবারিক রেশন, বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষা ভাতা, পারিবারিক
নিরাপত্তা এবং বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

ব্রাহ্মণাবড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান তাঁর বক্তব্যে জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন তাদের পরিবারের কল্যাণ ও নিরাপত্তা দেখা আমাদের নৈতিক দায়িত্ব। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের যে কোন সমস্যা সমাধানে আমার দরজা ২৪ ঘন্টা খোলা আছে। নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সুযোগ-সুবিধা প্রদানে সরকার যথেষ্ট আন্তরিক। কর্তব্য পালনকালে জীবন উৎসর্গ করে পুলিশ সদস্যরা ত্যাগের এক সুমহান আদর্শ স্থাপন করে
গেছেন। তাদের এ আত্মত্যাগ আমাদের জন্য গৌরবের। দেশের মানুষ চিরদিন
তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।






















আপনার মন্তব্য লিখুন