ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বেকার সমস্যা সমাধানে কারিগরী শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সি.আই.টি টেকনিক্যাল ইন্সটিটিউটের উদ্যোগে সার্টিফিকেট বিতরণ ও “বেকার সমস্যা সমাধানে কারিগরী শিক্ষা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কলেজ পাড়ায় সি.আই.টি টেকনিক্যাল ইনস্টিটিউট এর দ্বিতীয় ক্যাম্পাসে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ,কে, এম জাকির হোসেন ভূঞা,সি আইটি টেকনিক্যাল ইনস্টিটিউট এর পরিচালক ইঞ্জিনিয়ার জোবাইর আহাম্মদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামসুজ্জামান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. মোহাম্মদ লোকমান হোসেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সোলায়মান, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিটের গ্রাফিক্স হেড মো: শহিদুর রহমান ও নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। অদ্য অবদি সি.আই.টি টেকনিক্যাল ইন্সটিটিউট কমপক্ষে প্রায় ৫০০০+ প্রশিক্ষণার্থীকে উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ  জনবল গঠন সহ ১০ উদ্যোক্তা ও ১০০০ এর অধিক প্রশিক্ষণার্থীকে বিভিন্ন স্কুল, কলেজ ও ফ্রিল্যান্সিং কাজে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সভায় বক্তারা উন্নত বাংলাদেশ গঠনে কারিগরী  শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভাশেষে কারিগরী শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত ২৩৫ জনের মাঝে সনদ বিতরণ করা হয়।-

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »