ঢাকা       |

ব্রাহ্মণবাড়িয়ায় মহাকালের কবি আল মাহমুদ স্মরণসভা অনুষ্ঠিত 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 4:07 pm , 17 May 2025, Saturday , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সংবাদদাতা: বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, ‘মহাকালের কবি’ হিসেবে খ্যাত আল মাহমুদকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা হয়েছে।  আজ ১৭ মে শনিবার জাতীয় দৈনিক ঐশী বাংলার উদ্যোগে এবং পথিক সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীতে স্বপ্নতরী কনভেনশন হলে এ সভা হয়েছে। এতে প্রধান অতিথি  ছিলেন জাতীয় দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও গবেষক ড. এস এম শাহনূর।
কবি সাজ্জাদ হোসেন জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি আল মাহমুদ গবেষক কবি মহিবুর রহিম, মুখ্য আলোচক ছিলেন মানবিক বিশ্বগড়ার স্বপ্নদ্রষ্টা ও সাহিত্য সারথি প্রফেসর ড. আলহাজ্ব শরীফ আব্দুল্লাহ সাকী।
কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদএর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির পরিচালক কবি জয়দুল হোসেন, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, সাবেক অতিরিক্ত সচিব কবি শাহ মো: সানাউল হক, কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এর সভাপতি সাংবাদিক ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কবি ও সম্পাদক আল আমীন শাহীন, খ্যাতিমান সংগীতশিল্পী করিম এইচ খান, কবি ও লেখক রফিক সোলায়মান,দৈনিক ঐশী বাংলার বার্তা প্রধান মিজান হাওলাদার, ঐশী বাংলার ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ রেজাউল কাইয়ুম স্বপন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ঐশী বাংলার জেলা প্রতিনিধি কবি নুসরাত জাহান জেরিন।
এ সময় কবি আল মাহমুদ সাহিত্য সম্মাননা ২০২৫ গ্রহন করেন •  কবি, গীতিকার রোকেয়া রহমান কেয়া, কবি ও সম্পাদক কে এম সফর আলী, কবি ও ছড়াকার বি এস সাইফুর রহমান, কবি ইবনে মনির হোসেন।
বক্তারা বলেন আজ আমরা  কবি আল মাহমুদকে  স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়, কারণ আমাদের সাহিত্যবোধ, আত্মপরিচয় এবং কবিতার গভীরতা তাঁর কারণেই এত সমৃদ্ধ। তাঁর সৃষ্টি বেঁচে থাকবে যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, যতদিন একজন কবি কলম হাতে মানুষের পাশে দাঁড়াতে চাইবে।” সভায় কবি আল মাহমুদকে মহা কাব্যিক কবি হিসেবে স্বীকৃতি এবং কবির স্মৃতি সংরক্ষণের জন্য দাবী জানান হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »