ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উদযাপিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ , ১ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সংবাদদাতা: “শ্রমিক-মালিক ঐক্য গড়ে, স্মার্ট বাংলাদেশ গড়তে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।
বুধবার (১ মে) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন। তাই তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদনমুখী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও শ্রমিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »