ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় ৪৮ মামলায় আসামি ৩০ হাজার, গ্রেপ্তার ৩২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , ৭ এপ্রিল ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৮টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩০ হাজারেরও বেশি লোককে। এর মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়। অবশিষ্ট মামলায় সবাই ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী’।

সবশেষ মঙ্গলবার সদর থানায় আরও ৭টি মামলা দায়ের করা হয়। পুলিশ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এসব মামলা করা হয়েছে। সদর মডেল থানাতেই ৪২ টি মামলা হয়েছে। এছাড়া আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩২ জনের মধ্যে হেফাজতে ইসলামের কোন নেতা-কর্মী নেই।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরতালের দিন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী আরমান আলিফ (২২)। গত ৪ এপ্রিল রাতে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‌্যাব ১৪-এর একটি দল গ্রেপ্তার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার  রইছ উদ্দিন  জানান, তিন থানায় এ পর্যন্ত ৪৭টি মামলা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ১টি মামলা হয়েছে বলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »