ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার কাউন্সিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার কাউন্সিল অনুষ্ঠিত
সাধারণ সভা ও কাউন্সিলে নবনির্বাচিত কমিশনার-হাফেজ মো:শফিকুর রহমান অধ্যক্ষ,কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এবং সম্পাদক-অলি আহাদ রতন (উডব্যাজার) প্রভাষক-রাষ্ট্রবিজ্ঞান শহীদ স্মৃতি সরকারি কলেজ
গত ২৮ এপ্রিল রোজ সোমবার বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিদারুল হক এর সভাপতিত্বে
এডহক কমিটির সদস্য সচিব আবুল হাসনাত মো:মুহসিনুল ইসলাম এর পরিচালনায় কাউন্সিল এ অধ্যক্ষ হাফেজ মো:শফিকুর রহমান কমিশনার হিসেবে বিনাপ্রতিদ্বিতায় ও সম্পাদক অলি আহাদ রতন সকল কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে গণভোটের মাধ্যমে নির্বাচিত হয়।
তাছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শরীফ জসিম এ.এল.টি। সহ- সভাপতি ০৫ জন নির্বাচিতরা হলেন অধ্যক্ষ,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ,সরাইল সরকারি কলেজ,কসবা টি.আলী কলেজ,অধ্যক্ষ,তালশহর কারীমীয়া ফাজিল মাদ্রাসা ও মুক্তদলের হতে প্রফেসর অমৃত লাল সাহা,যুগ্ম সম্পাদক মো:সাদ্দাম হোসেন,গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি ০২ জন হলেন-মোহাম্মদ কামরুল হাসান ও নাজমা শামস এবং রোভার লিডার প্রতিনিধি ০২ জন হলেন-মো:মাঈন উদ্দিন ও মো:জীবন মিয়া। নবনির্বাচিত সম্পাদক বলেন, রোভার’রা স্বেচ্ছাসেবক তারা বিনামূল্যে নিজের সর্বোচ্চ দিয়ে সেবা ও কাজ করতে আগ্রহী, বিগত কিছু সময় তারা যথাযথভাবে কাজ করতে পারে নাই জেলা রোভারের অধীনে বহু বাঁধার সম্মুখীন হয়েছে। আমি সকল প্রতিষ্ঠান এবং মুক্ত দলের রোভার দের নিয়ে কাজ করবো ও সমতার ভিত্তিতে। যেহেতু আমিও একজন স্কাউটার, স্কাউটিং এর মূল কাজ যুবকদের নিয়ে তথা রোভার ও গার্ল ইন রোভারদের নিয়ে।তাদের কাজের মূল্যায়ন করেই এগিয়ে নিয়ে যাব। সাবেক ৩বারের সম্পাদক ও নবনির্বাচিত কোষাধ্যক্ষ শরীফ জসিম বলেন, গত ২ বছর আমরা জেলা রোভারের দায়িত্ব অন্যদের হাতে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় উনারা রোভার দের স্তর জট লাগিয়ে দিয়েছে যেমন নবাগত রোভাররাও সদস্য স্তরে আর ১ বছরের সিনিয়র রোভার’রাও একই স্তরে। আমাদের পর্যাপ্ত কোর্স করিয়ে তাদেরকে এগিয়ে নিতে হবে।তাই নবনির্বাচিত কমিটির হাত ধরে খুব শীগ্রই একটা কোর্স ফর মেট এর আয়োজন করতে হবে।তাহলে এই সমস্যা দূর হবে ইন শাহ আল্লাহ।
সবশেষে নবনির্বাচিত সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন জনাব তাহমিনা আক্তার এডিসি শিক্ষা ও আইসিটি। এ নবনির্বাচিত কমিটি আগামী ০৩ বছর দায়িত্ব পালন করবেন।
উক্ত নবনির্বাচিত নির্বাহী কমিটি সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।






















আপনার মন্তব্য লিখুন