ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

বিগত নির্বাচনগুলোতে যারা দলীয় প্রার্থীর বিরোধীতা করেছেন তাদেরকে কমিটিতে রাখা হবে না–মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, সারা দেশে ক্যাসিনো, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যে অভিযান চলমান আছে এই অভিযানের প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি দেশের প্রতিটি জেলায়, উপজেলায় ক্যাসিনো, জুয়া, ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
তিনি শনিবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, এবারের সম্মেলন দলকে ইঁদুর মুক্ত করার সম্মেলন।
তিনি বলেন, রাজনীতিতে হার জিত থাকবে কিন্তু দলের প্রতি নেতা-কর্মীদের আনুগত্য থাকতে হবে। তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে দলের কমিটিতে থেকে যে সব নেতা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতা করেছেন, দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড করেছেন সে সব নেতাদের এবার কমিটিতে রাখা হবে না। তিনি বলেন, ঘরের খেয়ে ঘরের বেড়া কাটা ইঁদুর আমরা রাখব না। যারা দলের প্রতি অনুগত না থেকে যারা ইঁদুরের মত কাজ করেন তাদের দলে থাকতে দেবো না। রাজনীতি আমাদের ব্যবসা না, আদর্শিক লড়াই। এখানে হারও আছে, জিতও আছে। নির্বাচনে হারলে ব্যবসায়ীদের জন্য লস, কারণ তাদের টাকা-পয়সা খরচ হয়।
তিনি বলেন, রাজনীতি হচ্ছে একটি আদর্শিক লড়াই। এখানে ঘাপটি মেরে বসে থাকা দলের বিরুদ্ধাচারনকারীদের ঠাঁই হবে না। সম্মেলনের মাধ্যমে দলকে আগাছা মুক্ত করা হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে আমরা কাজ করছি। দলের ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে দলের জন্য বুলেটপ্রুফ কমিটি গঠন করা হবে। তিনি আইন-শৃংখলা রক্ষা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, জুয়া দরিদ্র মানুষকে আরো দরিদ্র করে দেয়। তাই ব্রাহ্মণবাড়িয়ার জুয়ার আসরগুলো গুড়িয়ে দিতে হবে। রশিদ মার্কেট থেকে পেয়ারা মিয়া টাওয়ারসহ যেখানে জুয়া খেলা হয় সেসব স্থানের জুয়া বন্ধ করতে হবে।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।
সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। শোক প্রস্তাব পাঠ করেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোহেল।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মাহবুবুল আলম খোকন, অর্থ সম্পাদক হাজী মোঃ মহসিন মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ মহসিন প্রমুখ। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে বর্তমান সভাপতি মোঃ মুসলিম মিয়াকে সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »