ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসের কোটিপতি পিয়ন ইয়াছিন আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিনিধি॥অবশেষে  শুক্রবার পুলিশের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের কোটিপতি পিয়ন ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ। ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবনের সামনে থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। ইয়াছিন জেলার বাঞ্ছারামপুর উপজেলার আতুয়াকান্দি এলাকার হাজী মোহন মিয়ার ছেলে।সম্প্রতি সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অডিট হওয়ার পর কোটি টাকার ঘাপলার বিষয় নজরে আসে সবার। এরপর গা ঢাকা দেন ইয়াছিন। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
জানা গেছে, ২০০৬ সালে ইয়াছিন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পিয়ন পদে চাকরি পান। এরপর নানা সময়ে তাকে আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলায় বদলি করা হলেও ঘুরে ফিরে তিনি সদর উপজেলায়ই চাকরি করেন। প্রায় সময়ই অফিসের নকল, তল্লাশি ও রেজিস্ট্রেশন ফিসহ চালানের টাকা সোনালী ব্যাংকে জমা দিতে পাঠানো হতো তাকে। কিছুদিন আগে অফিসিয়াল অডিটে তার বিরুদ্ধে ‘কোটি টাকার ঘাপলা’ প্রকাশ পায়। এরপর গাঢাকা দেন ইয়াছিন। অভিযোগ ওঠেছে, ব্যাংকের ভুয়া চালান তৈরি করে তিনি ওই টাকা আত্মসাৎ করেছেন।
ইয়াছিনের তিনটি ফ্ল্যাট-বাড়িসহ নামে বেনামে রয়েছে আরও অনেক সম্পত্তি। বিয়েও করেছেন তিনটি। সংসার করেন সব স্ত্রীর সঙ্গেই। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে থানা এলাকা থেকে ইয়াছিনকে আটক করা হয়। তার অফিসের কর্মকর্তাদের সহযোগীতায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »