ঢাকা       |

মাদকের টাকা আমার জন্য হারাম— সরাইল থানার ওসি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:40 am , 6 August 2019, Tuesday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

আরিফুল ইসলাম সুমন ।।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নবাগত ওসি শাহাদাত হোসেন টিটু বলেছেন,”মাদকের টাকা আমার জন্য হারাম।” এখানকার মাদক ব্যবসা যেকোনো মূল্যে উৎখাত করা হবে। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিচারের জন্য আইনের আওতায় আনা হচ্ছে। মাদকের গডফাদারদের ব্যাপারে কোন ছাড় নেই।

আজ মঙ্গলবার (৬আগস্ট) দুপুরে উপজেলা আইনশৃংখলা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা।

সভায় ওসি শাহাদাত হোসেন আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের কুফল নিয়ে ও নানা গুজব প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে প্রচার-প্রচারণা অব্যাহত আছে। এ জন্য তিনি জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা চেয়েছেন।

এদিকে আইনশৃংখলা সভায় উপজেলার বিভিন্ন সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। সভায় সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন বলেন, সোমবার ইউএনও’র উপস্থিতিতে সদরের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় লোকজন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ঈদকে ঘিরে কুচক্রী লোকেরা জাল টাকার অবৈধ ছড়াছড়ি চালাতে পারে। এ জন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। ইউএনও বলেন, এ ব্যাপারে প্রশাসনও তৎপর রয়েছে।

উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, ঈদ বাজারে বিভিন্ন সড়কে মানুষ যেন হয়রানির শিকার না হন, সেই দিকে লক্ষ্য রাখতে দায়িত্বশীলদের প্রতি তিনি অনুরোধ জানান। সভায় উপজেলার নয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »