ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবন করার অপরাধে একজনকে ছয় মাসের সাজা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ , ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অপরাধে একজনকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাইস্কুলের পাশে অভিযান পরিচালনা করে তাকে এই সাজা দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
সাজাপ্রাপ্ত মো. আক্তার (৩৫) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সওদাগরপাড়া গ্রামের মো. আবু কালামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাইস্কুলের পাশে এক যুবক মাদক সেবন করে মাতাল অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গি করে এলাকার পরিবেশ নষ্ট করছিলেন। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. আক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় সরাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিল।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »