মায়ের স্বপ্নপূরণে তীর্থস্থান পরিক্রমায় এবার ভারতে নির্জর
বার্তা সম্পাদক প্রকাশিত: 3:57 pm , 9 August 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 2 months আগে
নুসরাত জেরিন : মায়ের স্বপ্নপূরণ আর আদেশে বিভিন্ন দেশে মন্দির পরিদর্শন করছেন পুত্র নির্জর বোষণী বর্মণ। শ্রী স্বামী নারায়ণের ভক্ত মা দীপালী রাণী। পুত্রকে আধ্যাত্মিক সাধনায় এবং বিশ্বকে জানা ও দেখার জন্য পুত্রকে গড়ে তুলছেন একজন আদর্শবান পুত্র হিসেবে। ছেলে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটের সন্তান নির্জর মায়ের স্বপ্ন পূরণে অদম্য। একজন সফল ব্যবসায়ী হিসেবে সে ব্যাপক পরিচিত। পাশাপাশি বিভিন্ন দেশ সে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয় ঘুরে মায়ের জন্য আর্শীবাদ চেয়ে আসছেন। ইতোমধ্যে সে ভারতে বিভিন্ন স্থান , নেপাল , মালদ্বীপ শ্রীলংকা সফর করেছেন । এবার ২০২৬ সালের জুলাই মাসে সে ভারতের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন। ২১ জুলাই থেকে ২ আগষ্ট পর্যন্ত সেখানে অবস্থান করে পূজা আরাধনা করেছেন বিশেষ করে মায়ের জন্য আর্শীবাদ প্রার্থনা করেন।
নির্জর জানান, স্বামীনারায়ণ মন্দির ভারতের একটি বিখ্যাত মন্দির বিভিন্ন দেশ থেকে এখানে দর্শনার্থীরা আসে। এছাড়া এমনই মন্দির বিশ্বের অন্যান্য দেশেও রয়েছে। এর মধ্যে আমেরিকা, লন্ডন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায়ও এ মন্দির আছে। সে সব মন্দিরে পরিদর্শনের আশা রয়েছে নির্জরের। এর পূর্বে মাকে নিয়ে কয়েকটি মন্দির পরিদর্শনও করেছেন । মায়ের আদেশকে এবং স্বপ্ন পূরণকে প্রাধান্য দিয়ে নির্জর বলেন, ভক্তিতেই মুক্তি, এবং মায়ের আর্শীবাদেই ঈশ্বরের কৃপা সহজ এবং ঈশ্বরের সন্তুস্টি লাভ করা যায়। তিনি সকলের আর্শীবাদ চেয়েছেন।
In order to fulfill his mother’s dream, he is now alone in India on a pilgrimage tour
Nusrat Zereen:
Son Nijar Boshani Barman is visiting temples in different countries on his mother’s dream and orders. Shree Swami Narayan’s devotee mother Deepali Rani. Raising the son as an ideal son in spiritual pursuits and to know and see the world. The son of Gokarnaghat in Brahmanbaria is unstoppable in fulfilling his mother’s dream. He is widely known as a successful businessman. Besides, he is traveling to different countries and seeking blessings for his mother by visiting different religious shrines. He has already visited various places in India, Nepal, Maldives and Sri Lanka. This time in July 2026, he visited the Swaminarayan temple located in Bishnupur, West Bengal, India. Stayed there from 21st July to 2nd August and performed puja and prayed especially for the mother.
Nirjar said, Swaminarayan temple is a famous temple in India and visitors come here from different countries. Besides, there are similar temples in other countries of the world. Among them, there are temples in America, London, New Zealand and Australia. Nirjar hopes to visit all those temples. Before this, he visited some temples with his mother. Giving priority to mother’s orders and dream fulfillment, Nirjar says, liberation is in devotion, and God’s grace is easy and God’s satisfaction can be obtained only in mother’s blessings. He sought the blessings of all.






















আপনার মন্তব্য লিখুন