ঢাকা       |

রাতের আঁধারে স্বপ্নের যাত্রা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 1:09 pm , 23 May 2020, Saturday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

স্টাফ রিপোর্টার : “আসুন মানবতার হাত ধরি,ঈদ আনন্দ ভাগ করি” এই শ্লোগানকে সামনে রেখে গত ৪ বছর যাবৎ “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠন প্রতি ঈদে গরীব অসহায় মানুষদের মাঝে রঙিন কাপড় ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন। তবে করোনার জন্য এইবার ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছেন “স্বপ্নের যাত্রা ” মানবকল্যাণ সংগঠন। সংগঠনের সদস্যদের নিজ অর্থায়নে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের স্বেচ্ছাসেবকরা অসহায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে রাতের অন্ধকারে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই,নুডলস, দুধ,চিনি।

“স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠন এর সভাপতি সায়মন ওবায়েদ শাকিল বলেন,প্রতি বছরই আমরা রোজা ঈদকে ঘিরে নানা উদ্যোগ গ্রহণ করে থাকি যেমন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ, অসহায় শিশুদের মাঝে রঙিন নতুন কাপড় বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ। করোনার জন্য এইবারের ঈদটি পুরো ব্যাতিক্রম এই জন্য আমরা আমাদের সংগঠন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছি।
সংগঠনের সদস্য সাজ্জাদুর রহমান মেহেদী, পার্থ গোপ জানান,আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। এই জন্য আমরা এই ঈদে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছি।

সংগঠনের সদস্য রায়হান চৌধুরী রানা, রুবেল মিয়া, নাঈমুর রহমান, মুনতাসীর আহমেদ আরজান বলেন, করোনার এই ক্রান্তিলগ্নে জনসমাগম না করে আমরা স্বেচ্ছাসেবকরা নিজ হাতে গিয়ে বাড়ি বাড়ি এই সব ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা নিজ হাতে ঈদ সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পেরে খুব খুশি। সংগঠন এর সদস্য জাবির আহমেদ বলেন,প্রতি বছরের ন্যায় এই ঈদে আমরা মানুষের পাশে দাড়িয়েছি। করোনার এই ক্রান্তিলগ্নে সকলকে মানুষের পাশে দাড়াবার জন্য আহবান জানান তিনি।

হাফিজা সুলতানা ইফা ও সুমন আহমেদ বলেন করোনার জন্য এইবারই প্রথম সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ যোগ দিতে পারিনি, যোগ দিতে না পারলেও দূর থেকে এইসব কার্যক্রমে সহযোগিতা করতে পেরে খুব ভালো লাগছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »