ঢাকা       |

রোকেয়া দিবসে অদম্য পাঁচ নারী পেলেন পুরস্কার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 1:08 pm , 9 December 2025, Tuesday , পোষ্ট করা হয়েছে 10 months আগে

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ অদম্য নারীকে পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাঈমা আক্তার, শিক্ষা ও চাকরিতে জান্নাতুল মাওয়া, সফল জননী বিলকিছ বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে ফজিলাতুন নেছা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সাবিনা আক্তার। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানসহ অন্যরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন মো. নোমান মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. আবদুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা তানিয়া আক্তার। স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার এস এম শাহিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিরুপা ভৌমিক।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »