ঢাকা       |

শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে অবহিতকরণ কর্মশালা।

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:38 pm , 7 June 2021, Monday , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিবেদক:প্রাথমিক শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে অবহিতকরণ কর্মশালায় ইউএনও পঙ্কজ বড়ুয়া।বর্তমান সরকার শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে বহুমূখী পদক্ষেপ বাস্তবায়ন করছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে বহুমূখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। বিশেষ করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঝড়ে পড়া শিশুদের খুঁজে খুঁজে তাদের শিক্ষার আলোয় আলোকিত করতে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশুদের মূল শ্রোতধারায় ফিরিয়ে আনতে ‘আউট অব স্কুল চিলডেন’ শিক্ষা কর্মসূচী (পিইডিপ-৪) প্রকল্প গ্রহন করেছে। চলমান করোনাকালীন সময়ে শিক্ষার্ধীদের ঝড়ে পড়া থেকে রক্ষা করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে অবশ্যই এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি গতকাল সোমবার সকালে প্রাথমিক শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে ‘আউট অব স্কুল চিলডেন’ শিক্ষা কর্মসূচী (পিইডিপ-৪) বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে বাস্তবায়নকারী লিড সংস্থা নিবদেন কমপ্লেক্স (নিক) এর আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় তিনি আরো বলেন, স্বচ্ছ জরিপের মাধ্যমে প্রকৃত ঝড়ে পড়া শিশুদের খুঁজে তাদেরকে এই প্রকল্পে অর্ন্তভূক্ত করতে হবে। যাতে এই প্রকল্পের উদ্দেশ্য শতভাগ সফল হয়। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমূখ। সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »