ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুতোষ বিনোদন ও শিক্ষা কেন্দ্র হ্যাপি ওয়েভ প্রি স্কুলের উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই দক্ষ ও সুনাগরিক তাই আজকের শিশুদের আগামীর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুতোষ বিনোদন ও শিক্ষা কেন্দ্র হ্যাপি ওয়েভ প্রি স্কুল এন্ড কিডস ইনডোর পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শহরের লোকনাথ দিঘীর পশ্চিম পাড়ে হ্যাপি ওয়েভ মিলনায়তনে উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন , ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহীন ভ’ইয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক আল আমীন , আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশেদ কবীর আখন্দ, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত জোনাল ম্যানেজার আজিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরহানউজ্জামান খান।
অনুষ্ঠানে শিশুদের মানসিক বিকাশে ব্রাহ্মণবাড়িয়ায় উন্নত শিশু শিক্ষা, বিনোদন সহ শিশুদের শিক্ষার প্রস্তুতি,স্বাস্থ্য সম্মত শিক্ষার যথাযথ পরিবেশ, অভিভাবক শিক্ষক সহ সামাজিক দায়িত্ব বোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বারোপ করা হয় এবং ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের উন্নয়নে কল্যাণে সবাইকে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। বক্তারা শিশুদের শিক্ষা ও বিনোদন বিকাশে হেপি ওয়েভ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নুরহানউজ্জামান খান জানান, হ্যাপি ওয়েভ প্রি স্কুলে শিশুদের জন্য বিভিন্ন উন্নত বিনোদন মূলক খেলাধূলার সামগ্রী রয়েছে, যেখানে শিশুরা খেলার ছলে জীবন ও শিক্ষার প্রাথমিক পাঠের সুযোগ পাবে। শিশুদের নিরাপত্তা , স্বাস্থ্যকর পরিবেশ , সহানুভ’তিশীল দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠ্যক্রম ভিত্তিতে খেলা, সৃজনশীল ও কল্পনাশক্তি বিকাশে শিশুদের উৎসাহিত করা হবে এবং তাদের ভাষার বিকাশ, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও শারিরীক বিকাশের সুযোগ থাকবে ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নতুন শিক্ষার্থীরা সহ উদ্বোধনী কেক কাটা হয়। শিশুরা আগামীর বাংলাদেশ হিসেবে তাদের লাল সবুজের পতাকা উপহার দেয়া হয়। এসময়ে অভিভাবক, প্রতিষ্ঠানের সংশ্লিস্টরা এবং সুধীজন উপস্থিত ছিলেন ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »