ঢাকা       |

শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামের কম্বল বিতরণ 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:25 am , 10 January 2025, Friday , পোষ্ট করা হয়েছে 2 years আগে

আমীর সোহেল : বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠানে মাছিহাতা ইউনিয়ন জামায়াতের সভাপতি নাদির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীরঃ মো দ্বীন ইসলাম ভূইয়া, ব্যবসায়ী মো আমির হামজা ভূইয়া, মাওলানা মো. ইয়াছিন মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলাম মানুষের কল্যানে কাজ করে থাকে। সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে দলটি সর্বদা সচেষ্ট। চলমান তীব্র শীতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে জামায়াতে ইসলাম দেশব্যাপী শীতবস্ত বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেলার সদর উপজেলায় ৬ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচী অব্যাহত থাকবে। পরে অতিথিবৃন্দ ৬ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »