শোকসংবাদ : আলহাজ্ব শামসুল হক ভূঁইয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্য্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূঁইয়ার পিতা ব্রাহ্মণবাড়িয়ার সাবেক মহকুমা আওয়ামলীগের কোষাধ্যক্ষ,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও কার্য্য নির্বাহী সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক ভূঁইয়া ২০ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নানিল্লাহে – রাজেউন)।ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব শামসুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীন।






















আপনার মন্তব্য লিখুন