ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেয়া হবেনা-আইনমন্ত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

সংবাদদাতাঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, দেশে এখনো ষড়যন্ত্রকারীরা তৎপর। জনগন যদি সজাগ থাকে ষড়যন্ত্রকারীরা কোনো ভাবেই সরকারের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেয়া হবে। তিনি শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা গ্রামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  তিনি আরো বলেন, জনতা যৌক্তিক দাবী করেছে বলেই শেখ হাসিনার সরকার ধর্ষনের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড কার্যকর করেছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ।

এসময় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এলাকার দরিদ্র জনগোষ্ঠির কল্যানে মা ও শিশু কেন্দ্রের জন্য ৫৩ শতক ভুমি দান করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »