ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে পিক-আপ ভ্যানের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ , ২৩ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

প্রতিনিধি॥ আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে পিক-আপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত সিএনজির অজ্ঞাত (৩২) এক যাত্রী নিহত হয়েছে। বিকেল ৪টার দিকে উপজেলার মালিহাতা মধ্যপাড়া এলাকার সোপান পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতের পরিচয় এখনোও জানাতে পারেননি নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজালাল আলম। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় আশুগঞ্জ অভিমুখী ব্যাটারিচালিত একটি সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিক-আপ ভ্যান ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজির একজন যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। এলাকাবাসী আহত আরও দুইজনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছেন। তাদের অবস্থাও আশংকাজনক। সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু নিশ্চিত হয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিক-আপ ভ্যানের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পিক-আপ ভ্যান ও সিএনজিটি জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »