সরাইলে ব্রীজ মেরামতের টাকা “চেয়ারম্যানের পকেটে” !
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনা নদীর তীরবর্তী পানিশ্বর বাজারে ঐতিহ্যবাহী জাফর খালের ওপর নির্মিত “বন্ধু ব্রীজ” সংস্কারের অভাবে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। চলাচলের প্রয়োজনে মানুষ ঝুঁকি নিয়েই লোহার তৈরি এই ব্রীজ দিয়ে পারাপার হচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, বিভিন্ন ব্যবসার কেন্দ্রস্থল পানিশ্বর বাজারের মাঝখান দিয়ে বয়ে গেছে জাফরখাল। এতে বাজারটি দু’ভাগে বিভক্ত হওয়ায় মানুষের নানা দূর্ভোগ বছরের পর বছর যাবত। প্রায় ছয় বছর আগে তৎকালীন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এমরান হোসেন, সেই এলাকার মানুষদের দীর্ঘ বছরের দূর্ভোগ লাগবে জাফরখালের ওপর এই লোহার “বন্ধু ব্রীজ” তৈরি করিয়ে দেন।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করলে ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম এ প্রতিবেদকের কাছে সেই বরাদ্দের কথা স্বীকার করে বলেন, ৭৫ হাজার টাকা আমার কাছেই আছে। এই টাকার সঙ্গে আরেকটি অন্য বরাদ্দের টাকা একত্র করে অচিরেই এই ঝুঁকিপূর্ণ লোহার ব্রীজের মেরামত কাজ করানো হবে। তবে ইউপি চেয়ারম্যান স্বীকার করেন “সরকারি বরাদ্দের টাকা এইভাবে হস্তমজুদ রাখার বিধান নেই।”






















আপনার মন্তব্য লিখুন