ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মহাসড়কে যাত্রীবেশে ডাকাতি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীবেশে ডাকাতি করেছে সংঘবদ্ধ একদল ডাকাত। কাপড় ব্যবসায়ি মো. একরাম হোসেনকে জিম্মি করে নগদ ৩৫ হাজার সহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। একরাম সরাইল সদরের ছোট দেওয়ান পাড়ার অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আজিজ হোসেন মজুমদারের ছেলে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহাসড়কের ইসলামাবাদ ও বাড়িউড়ার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাড়িউড়া যাওয়ার উদ্যেশ্যে সরাইলের ব্যবসায়ি একরাম হোসেন কুট্রাপাড়া মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে সরাইলের দিক থেকে গিয়ে একটি সিএনজি একরামের সামনে দাঁড়ায়। গাড়িটিতে চালকের সাথে সামনে দুইজন ও পেছনে দুইজন যাত্রী ছিল। পেছনে এক সীট খালি। সরল মনে পেছনের সীটে বসে একরাম। সিএনজিটি ব্র্যাক অফিস পার হওয়ার পরই পেছনের দুই যাত্রী বলে ওঠে আমরা সকলেই পেশাদার ডাকাত। তোর সাথে যা আছে সব দিয়ে দে। নইলে তোকে শেষ করে ফেলে দিব। দুইদিক থেকে একরামের পেটে ছুঁড়া ধরে ডাকাতরা। এক পর্যায়ে তারা একরামের গলা চিপে ধরে হত্যার চেষ্টা করে। একরাম নাড়া দিয়ে ছুটে যায়। ডাকাতরা তখন একরামের বাম হাতের উপরের অংশে এলোপাতাড়ি কামড়িয়ে গুরুতর আহত করে। দূর্বল হয়ে গেলে তারা একরামের পকেট থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেই সাথে ১৫-২০ টাকা মূল্যের একটি এনরয়েড মুঠোফোন সেট ও ২-৩ হাজার টাকা মূল্যের আরেকটি নরমাল সেট নিয়ে যায়। পড়ে ইসলামাবাদ ও বাড়িউড়ার মাঝখানে সড়কের উপর ফেলে চলে যায়। থানা সূত্রে জানা যায়, ওই রাতে মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন সরাইল থানার এএসআই রাজিব মজুমদার। একরাম সাথে সাথে বিষয়টি সরাইল থানা পুলিশকে মৌখিক ভাবে অবহিত করেছেন। এএসআই রাজিব মজুমদার ওই রাতে মহাসড়কে দায়িত্ব পালনের কথা স্বীকার করে বলেন, জেনেছি একরাম ছিনতাইকারীদের কবলে পড়েছিল। ডাকাতি নয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »