সরাইলে হাঁস খামারে ডাকাতির অভিযোগ।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ , ১৬ মে ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশ পরিচয়ে আসামি তল্লাশির নামে এক খামারির হাত–পা ও চোখ–মুখ বেঁধে প্রায় ১২ শ হাঁস লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
একটি সূ্ত্র থেকে জানা গেছে,উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে তিতাসের তীরে বাচ্চু মিয়ার খামারে গত শুক্রবার রাত ১১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেছেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় রাজাপুর গ্রামের শফিকুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে।’
ডাকাত দলের হামলার শিকার বাচ্চু মিয়ার বাড়ি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামে।
তিনি বলেন, ‘গত শুক্রবার রাতে খামারের দুজন ঘুমিয়ে ছিলাম। নৌকায় ১০ থেকে ১২ জন এসে নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে আমাদের ঘুম থেকে ডেকে তুলেন। এরপর হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলেন। তারা খামারে থাকা ১,২০৮টি হাঁস, ডিম বিক্রির নগদ ৫০ হাজার টাকা, একটি সৌরবিদ্যুৎ প্যানেল, দুটি মোবাইল ফোন ও একটি গ্যাসের চুলা লুট করে নিয়ে যায়।’
বাচ্চু মিয়া জানিয়েছেন, গতকাল শনিবার সকালে অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে মেঘনার তীর ও গ্রামের কয়েকটি জায়গায় মৃত হাঁস পড়ে থাকতে দেখে সেগুলো সংগ্রহ করেন।
সেদিন দুপুর পর্যন্ত তিনি প্রায় ৩০০ মৃত হাঁস সংগ্রহ করেছেন। পরে স্থানীয়দের মাধ্যমে খোঁজ নিয়ে ওই গ্রামের একটি খামারে গিয়ে তার বাকি হাঁসগুলোর সন্ধান পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।






















আপনার মন্তব্য লিখুন