সাংবাদিক হুমায়ন কবীর এর মৃত্যুতে নতুন মাত্রার শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ২৮ এপ্রিল ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেকরোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, দৈনিক সময়ের আলোর পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ন কবীর খোকন হেরে গেছেন। ২৮ এপ্রিল মঙ্গলবার রাত ১০ টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে আইসিইউ-তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। করোনায় কোনো বাংলাদেশি সাংবাদিকের প্রথম মৃত্যু এটি। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হুমায়ন কবীর খোকন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন নতুনমাত্রারসম্পাদক আল আমীন শাহীন।






















আপনার মন্তব্য লিখুন