ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার কোন অভাব নেই- বিজিবি মহাপরিচালক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মোহাম্মদ সাব্বির : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার কোন অভাব নেই , আমরা ডিজি পর্যায়ে যখন আলোচনা করি, তখন বিস্তারিত আলোচনা হয়। সীমান্তে যে মৃত্যুর ঘটনা গুলো ঘটছে, তা অনাকাঙ্খিত। আমরা সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন আলোচলা করছি । আমি আশা করি, এই বিষয়ে সামনে আরও ভাল ফলাফল আসবে।
তিনি আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিজিবি ২৫ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উত্তর-পূর্ব রিজিওন আয়োজিত দুস্থ জনসাধারণের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আখাউড়া স্থলবন্দরে যে কাজটি বন্ধ করা হয়েছে, তা বাধা নয়। সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে, তা উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে করতে হয়। যেটা বন্ধ ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দিকের কাজটি হবে, পাশাপাশি তাদের দিকের কাজও শুরু করবে। বিষয়টি সমাধান হয়ে গেছে।
এর আগে বিজিবি প্রধান শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন ও ৫ শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উত্তর পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ২৫ বিজিবির পরিচালক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ পিএসসি সহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »