সৌরভ এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ করণীয় আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ , ১১ আগস্ট ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবী সংগঠন সৌরভ আয়োজিত ডেঙ্গু মশা নিধন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত।ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডস্থ গ্র্যান্ড এ মালেক চাইনিজ, বাংলা, থাই রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে শনিবার সন্ধ্যায় অনুষ্টিত হয়।
অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডাঃ মোঃ আবু সাঈদ। সৌরভ এর কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক পরিচালক, ঢাকা মহানগর শিক্ষা কমিটির অন্যতম সদস্য, রুম টু রিড এর আফজালুর রহমান রিপন এর বক্তব্য ও প্রাঞ্জল উপস্থাপনায় অনুষ্ঠিত সভায়, এপিপি বাংলা ডট কমের সম্পাদক ও সৌরভ এর প্রতিষ্টাতা চেয়ারম্যান এস এম কামরুল হাসান শান্ত সভাপতিত্ব করেন।বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, শিল্পী সংসদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আল আমীন শাহীন, পীস ভিশন বাংলাদেশ এর সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিষ্ট এন্ড ড্রগিষ্ট সমিতির সাধারন সম্পাদক ও হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক আবু কাউসার,গ্র্যান্ড এ মালেক এর স্বত্বাধিকারী রোটারিয়ান আব্দুল মালেক,পথিক টিভির ব্যাবস্থাপনা পরিচালক কবি লিটন হোসাইন জিহাদ।আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুল হান্নান, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, প্রধান শিক্ষক জিয়াউর রহমান জিয়া, দৈনিক বাংলাদেশ এর আলো’র জেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল আহাদ , ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংঘের ও সৌরভ এর সাংগঠনিক সম্পাদক কন্ঠশিল্পী সোহেল রানা, সুরতাল সঙ্গীত নিকেতন এর পরিচালক কণ্ঠশিল্পী দেবাশীষ দেবু, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক সোহান মাহমুদ, মানব কল্যাণ কল্যাণ নবীন সংঘের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান পুষ্প, নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙ্গর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদস্য শামীম আহমেদ, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক কোহিনুর আক্তার, আক্তার মাহমুদ, মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া’র সহ সম্পাদক রুবেল আহমেদ, প্রত্যাশা ফাউন্ডেশনের জুয়েল ভূঞা ইকরাম, সাহিত্য একাডেমীর নাট্য বিষয় সম্পাদক তাহমিনা আক্তার রুমা, সুর তাল এর সদস্য মোঃ উজ্জল প্রমুখ।






















আপনার মন্তব্য লিখুন