ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন ডেঙ্গু রোগীদের পাশে জেলা প্রশাসক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ , ১২ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে ডেঙ্গু রোগীদের খোঁজখবর নিয়েছেন ডিসি হায়াত-উদ-দৌলা খান। এ সময় তিনি রোগীদের মাঝে বিভিন্ন রকমের ফল বিতরণ করেন।সোমবার দুপুরে তিনি এ পরিদর্শন করেন। ডিসি হায়াত-উদ-দৌলা খান বলেন, গরিব ডেঙ্গু রোগীদের ব্যাপারে আলাদাভাবে খোঁজখবর নিচ্ছি। তাই তাদের জন্য কিছু ফল উপহার নিয়ে এসেছি। এছাড়া ডেঙ্গু রোগীদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, ডেঙ্গুর বিষয়ে আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। ভেবেছিলাম ঈদের ছুটিতে রোগীর সংখ্যা বাড়বে। তবে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে বলে বিশ্বাস করি।এদিকে হাসপাতালে ভর্তি আশুগঞ্জ উপজেলার ডেঙ্গু রোগী মাতিন আহমদে ও আখাউড়ার মাসুল ইসলাম জানান, ঈদের দিনে এত ব্যস্ততার মাঝেও ডিসি আমাদের সময় দিয়েছেন। সত্যি আমরা তার প্রতি কৃতজ্ঞ।এ সময় সদর ইউএনও পঙ্কজ বড়ুয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »