ঢাকা       |

“সরাইলে ইকরাম খুনের পরিকল্পনায় ‘নাজমা’ জড়িত”

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:05 pm , 12 August 2019, Monday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

আরিফুল ইসলাম সুমন।।সরাইল সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র ইকরাম হত্যার পরিকল্পনার সঙ্গে স্কুলশিক্ষিকা নাজমা বেগম ও তার ভাই সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন সরাসরি জড়িত। এ খুনের মামলায় উপজেলার কালিকচ্ছ ইউপির বারজীবিপাড়ার মৃত মোতালিব মিয়ার ছেলে নাজিম উদ্দিনকে ৪ নম্বর ও তার ছোট বোন নাজমা বেগমকে ৫ নম্বর আসামি করা হয়েছে। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।

এদিকে ইকরামকে খুন করে তার ভাগিনা সহ তিনজন। তারা হলেন, কালিকচ্ছ বারজীবিপাড়ার মৃত রবিউল্লাহ এর ছেলে মো. শিমুল (২৮), সদরের বড্ডাপাড়ার আবুল ফজল ওরফে মজনু মিয়ার ছেলে ইমরানুল হাছান সাদী (১৯) ও কালিকচ্ছ বারজীবিপাড়ার রবিউল্লাহ এর ছেলে সোহাগ মিয়া (২৪)।

এদিকে নাজমাকে থানা থেকে ছাড়িয়ে নিতে রোববার দিনব্যাপী চেষ্টা-তদবির চালান বর্তমান ও সাবেক একাধিক প্রভাবশালী জনপ্রতিনিধি সহ কয়েকজন রাজনৈতিক নেতা।

সরাইল থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ইকরাম হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। নাজমা বেগম ও নাজিম উদ্দিন এ খুনের পরিকল্পনার সঙ্গে জড়িত। তাদেরকে এ মামলার আসামি করা হয়েছে। নাজমা বেগমের ব্যাপারে তদবির শুনতে শুনতে পুলিশ অতিষ্ঠ।

উল্লেখ্য, রোববার (১১ আগস্ট) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবীপাড়া থেকে কলেজছাত্র ইকরামের মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে ও সরাইল সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। ইকরামের পাশের বাড়ির পাশেই খালার বাড়িতেই থাকতো ইকরাম। রোববার সকালে খালাত বোন লাভলী বেগম বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে তল্লাশি করে খাটের নিচে একটি বস্তা দেখতে পান। সেই বস্তার মুখ খুলে দেখেন ভেতরে তার মামাতো ভাই ইকরামের মরদেহ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »