ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে মাদকসহ সহ ৫ জনকে আটক করেছে র‌্যাব

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ ৫ জনকে আটক করেছে র‌্যাব । র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ বাঞ্ছারামপুর উপজেলাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৯আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন রূপসদীর জনৈক মমতাজ বেগমের বসত ঘরে অভিযান পরিচালনা করে মমতাজ বেগম (৩৫), বাতেন মিয়া(৩৭), মোঃ কালন মিয়া (৩৬), মোঃ জামাল (২৮), রাসেল আহমেদ (২৪) রূপসদী, থানা- বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দেরকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ৬৫ ক্যান বিয়ার ও মাদক বিক্রির নগদ ২৬,৪৯০ টাকা উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১,২৩,৯৯০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »