ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর ছাত্রলীগের উদ্যোগে “ছাত্র রাজনীতি ও বঙ্গবন্ধু শীর্ষক” আলোচনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ছাত্র রাজনীতি ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর ছাত্রলীগ আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মুন্সি। অনুষ্ঠানে পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক স্বাধীন আল লিমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন। সভায় বক্তারা, ছাত্রলীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে এর গৌরবময় ইতিহাস অর্জনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। এছাড়াও বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের কল্যানে এগিয়ে আসতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »