এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি — পৌর মেয়র নায়ার কবির
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বলেছেন, এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি। তিনি বলেন, এডিস মশা যেহেতু ছাদে, ফুলের টবে এবং অন্যান্য জায়গায় জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মে ও বংশ বিস্তার করে তাই এ বিষয়ে সকলের সচেতনতার বিকল্প নেই। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পাড়া-মহল্লায় পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশা নিধনের ওষুধ ¯েপ্র করছে।
তিনি বুধবার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের নয়নপুরে কাজী জোহুরা কাসেম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্বিক সহযোগিতায় নয়নপুর আলোর দিশারী যুব সংগঠনের উদ্যোগে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ওষুধ ¯েপ্র এর উদ্বোধনকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, পৌর সচিব মোঃ শামসুদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম স্বপনসহ নয়নপুর আলোর দিশারী যুব সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।






















আপনার মন্তব্য লিখুন