নাসিরনগর এপি উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিমিয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
আকতার হোসেন ভুইয়া ॥ নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ম্যানেজি কমিটি,শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আসন্ন পরীক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২২ আগষ্ট)সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক নুরুল আলমের পরিচালনায় সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির কো-অপ্ট সদস্য যোগেন্দ্র চন্দ্র দাস,অভিভাবক সদস্য আকতার হোসেন ভুইয়া,রফিকুল ইসলাম খান,তাওহিদ ভুইয়া,শিক্ষক প্রতিনিধি অমৃত লাল সরকার,সহকারী শিক্ষক আবু গণি,চন্দন কুমার দেব,অভিভাবক ইউনুস মিয়া,নোয়াব রেজা,এনামূল হক,আক্তারুজ্জামান,শিরিন আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।মতবিনিময় সভায় বক্তারা জেএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের নৈতিক শিক্ষার প্রতি অধিক গুরুত্ব,শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়া,মোবাইল,টেলিভিশন থেকে দূরে রাখাসহ বিভিন্ন পরার্মশ তুলে ধরেন। এসময় জেএসসি পরীক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।






















আপনার মন্তব্য লিখুন