ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার হত্যাকারীদের বিচার চেয়ে মেয়ের সংবাদ সম্মেলন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ , ২৭ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় নিজের বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে জিদনী আক্তার।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শওকত হোসেন জসিম হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিদনী আক্তার জানান, বিএনপি নেতা জাকির হোসেন ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মোশারফ হোসেন মোর্শেদের নেতৃত্বে তাদের গুন্ডাবাহিনী বাড়ি থেকে ডেকে নিয়ে গত ৫ জুলাই শওকত হোসেন জসিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মামলা দায়েরের দুই মাস পেরিয়ে গেলেও মূল আসামি জাকির ও মোর্শেদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জিদনী আক্তার বলেন, মামলার বাদী হওয়ায় আমার চাচা আলাউদ্দিন, দাদা শফিকুল ইসলাম এবং আত্মীয় জাফরুল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মানব পাচার মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এ সময় মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জিদনী আক্তার।

সংবাদ সম্মেলনে নিহত যুবলীগ নেতা শওকত হোসেন জসিমের মা নাজমা বেগম, স্ত্রী শিউলি আক্তার, ছেলে বায়েজিদ ও মামলার বাদী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »