র্যাবের অভিযানে ট্রেনের টিকেট কালোবাজারিসহ ৬জন আটক ॥ বিভিন্ন মেয়াদে কারাদন্ড
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে র্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা।এসময়ে আটক তিন টিকেট কালোবাজারি এবং তিনজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের আজিজ মিয়ার ছেলে কামরুল মিয়া-(২৭)। তাকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে সাব্বির মিয়া-(২০) কে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, পৌর এলাকার উত্তর মৌড়াইল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে হেলাল উদ্দিন হেলু-(৪৫) মিয়াকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, সদর উপজেলার বুধল ইউনিয়নের জঙ্গলীসার গ্রামের জমশেদ মিয়ার ছেলে মোঃ ইয়ামেন-(২০) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, আখাউড়া উপজেলার আজমপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া-(২১) কে ১ বছরের কারাদন্ড এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের সহিদ মিয়ার ছেলে হাকিম মিয়া-(৩০) কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।






















আপনার মন্তব্য লিখুন