ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ট্রেনের ইঞ্জিনের ক্রটি :ট্রেন চলাচল ব্যাহত 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ , ১৯ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

নাজমুল হক সজল॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৮জুলাই) রাতে চট্রগ্রাম মেইল ট্রেনের ইঞ্জিনের ত্রুটিজনিত কারনে ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথে ৪ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুইদিক থেকে আসা বিভিন্ন ট্রেন এসে পাশ^বর্তী ষ্টেশনে আটকে পড়ার কারনে যাত্রীরা দুর্ভোগে পড়ে। পরে উদ্ধারকারী ট্রেন এসে ক্রটি জনিত ইঞ্জিনগুলোকে উদ্ধার করলে সকাল সাড়ে ৬ টায় ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

রেলওয়ে সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত প্রায় ২টায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ইঞ্জিনটি কসবা রেলওয়ে ষ্টেশনের আউটারে এসে ক্রটি দেখা দেয়। খবর পেয়ে আখাউড়া রেলজংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। এ সময় উদ্ধারকারী রিলিফ ট্রেনের ইঞ্জিনটিতেও ত্রুটি দেখা দেয়। ফলে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা অন্য ্েট্রনগুলো পাশ^বর্তী মন্দাবাগ রেলষ্টেশন সহ পাশ^বর্তী ষ্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর ও তুর্না নিশিতা ্েট্রনসহ অন্যান্য ট্রেনগুলো ইমামবাড়ী ও আখাউড়া রেলওয়ে ষ্টেশনে অবস্থান নেয়। পরে চট্রগ্রাম থেকে ছেড়ে ঢাকাগামী তুর্ণা নিশিতা ট্রেনটি পাশ^বর্তী মন্দাবাগ স্টেশনে অবস্থান নিলে ওই ট্রেনের ইঞ্জিন খুলে এনে চ্ট্রগ্রাম মেইল এবং রিলিফ ট্রেনের ইঞ্জিন দুটোকে উদ্ধার করে কসবা রেলওয়ে ষ্টেশনে আনা হয়। পরে লাইন ক্লিয়ার হলে সকাল প্রায় সাড়ে ৬ টায় ঢাকা-চট্রগ্রাম ও সিলে্েটর সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কসবা ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার মো.জসিম উদ্দিন জানান; কসবা ষ্টেশনের আউটারে ঢাকাগামী চট্রগ্রাম মেইলের ইঞ্জিনটি সমস্যা দেখা দিলে ঢাকা-চট্রগ্রাম ও সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেনের ইঞ্জিনসহ দুটো ইঞ্জিনকে ঢাকাগামী তুর্না নিশিতার ইঞ্জিনের সাহায্যে উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষ হলে শুক্রবার সকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »